‘ভূতের ভবিষ্যৎ’খ্যাত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউডজুড়ে। গত বুধবার দুপুরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যান এই নির্মাতা।
মৃত্যুর পরদিন বৃহস্পতিবার তার মরদেহ রাখা হয়েছিল কলকাতার ‘পিস ওয়ার্ল্ড’-এ। জানা যায়, বিদেশে থাকা মেয়ের দেশে ফেরার অপেক্ষায় শেষকৃত্য পিছিয়ে দেওয়া হয়।
আজ (২৯ মে) অনীক দত্তের মরদেহ নেওয়া হয় কলকাতার নন্দন চত্বরে। প্রিয় নির্মাতাকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন সহশিল্পী, সহকর্মী ও অনুরাগীরা।
নন্দনের মূল ফটকের সামনে বড় ফ্রেমে সাজানো হয়েছিল অনীক দত্তের ছবি। ফুলে ফুলে ঢেকে যায় চারপাশ। পরে সেখানে পৌঁছায় তার মরদেহবাহী গাড়ি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মরদেহ গাড়ি থেকে নামানো হয়নি। গরম আবহাওয়ার কারণে মরদেহ বাইরে না আনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
যারা শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন, তারা অনীক দত্তের ছবির সামনে ফুল ও মালা অর্পণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী লকেট চ্যাটার্জি, অঞ্জনা বসু, পরিচালক সৃজিত মুখার্জি, প্রযোজক ফিরদৌসল হাসান, অভিনেত্রী পাপিয়া অধিকারীসহ টালিউডের আরও অনেকে।
আরও পড়ুন:
দীর্ঘদিন পর স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে সানি দেওল, চমকে গেলেন অনুরাগীরা
অনীক দত্তর চলে যাওয়া মানতে পারছেন না জয়া আহসান
অন্যদিকে শুরু থেকেই শেষকৃত্যের বিভিন্ন আয়োজন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন অভিনেতা ও সাংসদ রুদ্রনীল ঘোষ।
এমএমএফ/জেআইএম

