Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অটোমেশন হচ্ছে স্বাস্থ্যখাত, আসছে জাতীয় ই-প্রেসক্রিপশন

দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম, নগদ লেনদেনের অস্বচ্ছতা, রোগীর চিকিৎসা ইতিহাস সংরক্ষণে দুর্বলতা এবং চিকিৎসকদের আয়ের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ মোকাবিলায় পুরো খাতকে অটোমেশনের আওতায়...
Homeবিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না: মির্জা ফখরুল

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব চলবে না। যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ বলে জানিছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় এ কার্যালয় উদ্বোধন করা হয়। এসময় মন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সেই দাবির প্রেক্ষিতেই দ্রুতেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে উপাচার্য নিয়োগও হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

তানভীর হাসান তানু/এএইচ/এমএস