Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

স্ত্রীর মামলায় কারাগারে বিএনপি নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী নির্যাতন দমন আইনে স্ত্রীর করা মামলায় নিয়ামত হোসেন পারভেজ নামের এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার (১৯ মে) দুপুরে...
Home‘আমার মনে হয় আমরা তাদের অলআউট করে দিবো’

‘আমার মনে হয় আমরা তাদের অলআউট করে দিবো’

সিলেট টেস্ট এখন জমে উঠেছে শেষ দিনের অপেক্ষায়। ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশের দরকার আর মাত্র ৩ উইকেট, অন্যদিকে পাকিস্তানের লাগবে ১৩৭ রান। ফলে শেষ দিনের লড়াইটা যে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেটা স্পষ্ট।

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ দলের বোলিং কোচ শন টেইট মনে করছেন, উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো আছে। তাই জয় পেতে হলে বাংলাদেশকে পরিকল্পনা ধরে রেখেই শেষ কাজটা করতে হবে।

দিন শেষে সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘আমার মনে হয় ক্রিকেটের জন্য দিনটা বেশ ভালো কেটেছে, কারণ দুই দলই দারুণ ক্রিকেট খেলেছে। তারা খুব ভালো ব্যাটিং করেছে। সত্যি বলতে আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী ছিল। তবে আমাদের ছেলেরা লড়াইয়ে ছিল, প্রতিদ্বন্দ্বিতায় ছিল। একটা সময় তারা আমাদের ওপর চেপে বসেছিল, কিন্তু দিনের শেষের দিকে ওই দুটি উইকেট তুলে নেওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময় সবাই বেশ খুশি ছিল।’

চতুর্থ ইনিংসে পাকিস্তানের জুটি যখন ম্যাচকে ধীরে ধীরে নিজেদের দিকে টেনে নিচ্ছিল, তখন গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। এর আগে অবশ্য একটি রানআউটের সুযোগও হাতছাড়া করে বাংলাদেশ। তবে সেই হতাশা কাটিয়ে দল দ্রুতই ম্যাচে ফেরে।

এ প্রসঙ্গে টেইট বলেন, ‘বিশেষ করে ওই রানআউটের সুযোগটা যখন হাতছাড়া হলো, আমাদের মনে হয়েছিল সেটাই হয়তো কাঙ্ক্ষিত ব্রেকথ্রু হতে পারতো। এরপর তাইজুলের মাধ্যমে সেই সাফল্য আসে। ডাগআউটে রোমাঞ্চ ছিল, তবে দুশ্চিন্তা ছিল কি না আমি নিশ্চিত না। ব্যক্তিগতভাবে আমি একদমই চিন্তিত ছিলাম না।’

দিনের গরম আবহাওয়া ও ব্যাটিং সহায়ক উইকেটের কথাও উল্লেখ করেন এই অস্ট্রেলিয়ান কোচ। তবে সেসবকে অজুহাত হিসেবে দেখতে চান না তিনি। তার মতে, ম্যাচ এখনও বাংলাদেশের নিয়ন্ত্রণেই রয়েছে।

টেইট বলেন, ‘আজকের কন্ডিশনটা বেশ কঠিন ছিল, মনে হয়েছে এটাই সবচেয়ে গরম দিন। উইকেটও ব্যাটিংয়ের জন্য সত্যিই ভালো হয়ে উঠেছিল। তবে এগুলো কোনো অজুহাত নয়। দিনশেষে আমরা এখন ভালো অবস্থানে আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ দিনের কথা বললে, আমার মনে হয় আমরা তাদের অলআউট করে দেব। আশা করি এটাই হবে।’

এসকেডি/এমএমআর