Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় থামছে না। নির্মাতা, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শকদের পর এবার...
Homeইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

সম্প্রতি ১৩টি পদে ৬৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৪ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। ৪০ বছর বয়সেও চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৫ মে ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: যে কোনো স্থান
  • বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ নং পদের ক্ষেত্রে ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ইসলামিক ফাউন্ডেশন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

এমআইএইচ