Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় থামছে না। নির্মাতা, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শকদের পর এবার...
Homeসংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১ জুন ২০২৬

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রের সঙ্গে সবধরনের আলোচনা স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনার সবধরনের যোগাযোগ ও নথিপত্র আদান-প্রদান স্থগিত ঘোষণা করেছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের যে আলোচনা চলছিল, তা আপাতত পুরোপুরি বন্ধ থাকবে।

অলখ পাণ্ডে/ ইউটিউবের শিক্ষক থেকে বিলিয়নিয়ার উদ্যোক্তা
২০১৪ সালের ফেব্রুয়ারি মাস। উত্তর প্রদেশের এলাহাবাদের (বর্তমান প্রয়াগরাজ) ‘সফটওয়েজ কোচিং ইনস্টিটিউট’। ঘড়ির কাঁটায় তখন বিকেল। ক্লাসরুমে ঢোকার আগে ২২ বছরের এক তরুণের বুকটা দুরুদুরু কাঁপছে। মাত্র কিছুদিন আগেই কানপুরের এক ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষ থেকে ‘ড্রপআউট’ করে বাড়ি ফিরেছেন তিনি। পকেটে টান, অভাবের সংসার। এই কোচিংয়ে আজ তার প্রথম ডেমো ক্লাস। এর আগে অন্য একটি ইনস্টিটিউটে পড়িয়ে মাসে পাঁচ হাজার রুপি পেতেন। এখানে সুযোগ পেলে আয় দ্বিগুণ হবে—এই আশায় রাত জেগে দশম শ্রেণির পদার্থবিদ্যা বইয়ের দ্বিতীয় অধ্যায় ‘কাজ’ মুখস্থ করে এসেছেন।

মমতার অভিযোগ/ ‘বিজেপির হাতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, হিন্দুরাও রেহাই পাচ্ছে না’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন দলটির সুপ্রিমো মমতা ব্যানার্জী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তিনি অভিযোগ করেছেন, বিজেপি তার পার্টিকে ভেঙে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে রাজ্যে ধর্মীয় মেরুকরণ ও দলীয় কর্মীদের ওপর ব্যাপক সহিংসতার অভিযোগ এনেছেন তিনি।

বিশ্ববাজারে দাপট, তবু কেন দেউলিয়া হচ্ছে চীনের সোলার কোম্পানিগুলো?
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে বিশ্বের জ্বালানি বাজার যখন টালমাটাল, তখন স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল চীনের পরিবেশবান্ধব জ্বালানি কোম্পানিগুলো বড় ধরনের মুনাফা লুটে নেবে। কারণ, বিশ্ববাজারে সরবরাহ করা মোট সোলার প্যানেলের ৮০ শতাংশেরও বেশি তৈরি হয় চীনে। তাদের এই বিপুল উৎপাদনের ওপর ভর করেই গত বছর বিশ্বজুড়ে কয়লার চেয়ে নবায়নযোগ্য উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। কিন্তু বিশ্বসেরা হওয়া সত্ত্বেও চীনের সৌরবিদ্যুৎ শিল্প এখন গভীর সংকটে নিমজ্জিত। যুদ্ধের কারণে রপ্তানি কিছুটা বাড়লেও তা এই খাতের ধস ঠেকাতে পারছে না।

থুসিডাইডিস ট্র্যাপ: মার্কিন-চীন দ্বন্দ্ব বিশ্বকে যুদ্ধের মুখে ফেলবে?
আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বে ‘থুসিডাইডিস ট্র্যাপ’ এই শব্দটি মূলত ক্ষমতার একটি দ্বান্দ্বিক গতিশীলতা নির্দেশ করে। এই তত্ত্বের মাধ্যমে এমন অবস্থাকে নির্দেশ করে যেখানে একটি উদীয়মান শক্তি কোনো প্রতিষ্ঠিত শক্তিকে প্রতিস্থাপনের দ্বারপ্রান্তে থাকে এবং এই প্রতিস্থাপনের হুমকি থেকে তাদের মধ্যকার সংঘাত প্রায় অনিবার্য হয়ে ওঠে।

শাহেদ অনুকরণে ‘স্কাইওয়াস্প’ আত্মঘাতী ড্রোন তৈরি করছে সৌদি
২০২৬ সালের ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সামরিক-শিল্প তথা যুদ্ধের দৃশ্যপট দ্রুত বদলে দিচ্ছে। যুদ্ধে দেখা গেছে কীভাবে কম খরচের চালকহীন ড্রোন ব্যবস্থা অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর ওপর বিশাল অর্থনৈতিক ও সামরিক চাপ তৈরি করেছে। পারস্য উপসাগরীয় দেশগুলো অতীতে উন্নত ফাইটার জেট বা উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো আমদানি করা কৌশলগত সক্ষমতাকে প্রাধান্য দিলেও তা এখন দ্রুত বদলে যাচ্ছে।

পশ্চিমবঙ্গে বিজেপির মন্ত্রিসভায় আরও ৩৫ মন্ত্রীর শপথ
দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার (১ জুন) পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী। এদিন কলকাতার লোকভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ৩৫ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠের আগে বন্দে মাতরম ছাড়াও ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

জাপান-ফিলিপাইনকে সতর্কবার্তা, তাইওয়ানের পূর্বে চীনের বিশেষ টহল
দক্ষিণ চীন সাগর সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলে একতরফাভাবে সামুদ্রিক সীমানা নির্ধারণী আলোচনার ঘোষণা দিয়েছে জাপান ও ফিলিপাইন। দেশ দুটির এমন ঘোষণার প্রতিক্রিয়ায়, তাইওয়ান দ্বীপের পূর্ব দিকের জলসীমায় একটি আইন প্রয়োগকারী টহল পরিচালনা করেছে চায়না কোস্ট গার্ড (সিসিজি)।

ইসরায়েলের বিরুদ্ধে ইউকে-ফ্রান্স-জার্মানিসহ বিভিন্ন দেশের তীব্র নিন্দা
সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ-এর বিরুদ্ধে হামলার অজুহাতে লেবাননের আরও গভীরে প্রবেশ এবং একের পর এক এলাকা দখল করেছে ইসরায়েলি বাহিনী। ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শহর নবাতিয়াহর উপকণ্ঠে পৌঁছে গেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ দখল করেছে। ইসরায়েলি বাহিনী এখন লেবাননের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার (৭৭০ বর্গ মাইল) এলাকা দখল করে রেখেছে।

পশ্চিমবঙ্গে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা দিয়েছিল, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার (১ জুন) রাজ্যের সরকারি গণপরিবহনে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু হয়েছে।

কেএএ/