Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চা বিরতির আগে রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে খেই হারানো পাকিস্তানের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে গড়েন ১১৯ রানের জুটি। এই...
Homeএকাদশে ফিরলেন তাসকিন-নাহিদ

একাদশে ফিরলেন তাসকিন-নাহিদ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে ফিরেছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে ছিলেন না এই দুজন।

নাহিদ ও তাসকিন ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার হাসান মুরাদ।

শুক্রবার (৮ মে) মিরপুর শেরেবাংলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়েই আজ মাঠে নামছে নাজমুল হোসেন শান্তরা।

৬ ব্যাটার, একজন করে অলরাউন্ডার ও স্পিনার এবং তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

আইএন