Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এবার অনুশীলনে গিয়ে সতীর্থের সঙ্গে বিবাদে জড়ালেন নেইমার

কী হলো নেইমারের? বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই অসহিষ্ণু হয়ে উঠছেন ব্রাজিলিয়ান তারকা? কখনো দর্শকের সঙ্গে, কখনো প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন তিনি। এবার খোদ...
Home‘এটা আমাদেরই গল্প’ নাটকে এবার অভিনয় করবেন আরফিন রুমি ও দোলা

‘এটা আমাদেরই গল্প’ নাটকে এবার অভিনয় করবেন আরফিন রুমি ও দোলা

চমক দিয়ে শেষ হচ্ছে জনপ্রিয় পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। এর মেগা এপিসোডের (৫২তম পর্ব) দৈর্ঘ্য ৯২ মিনিট হচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। চমকপ্রদ আরেক খবর, শেষ পর্বে অভিনয় করেছেন সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান।

নিজেদের ভূমিকাতেই দেখা যাবে তাদের। সিরিজের রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এই তথ্য নিশ্চিত করেছেন।

‘এটা আমাদেরই গল্প’র টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। এর কথা লিখেছেন মাহমুদ মানজুর। টাইটেল গানের সূত্র ধরেই রুমি ও দোলাকে পর্দায় হাজির করছেন নির্মাতা রাজ।

ধারণা করা হচ্ছে, কোনও একটি দৃশ্যে টাইটেল গানটি গাইবেন দুই শিল্পী।

গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এর প্রতিটি পর্ব।

তবে এক ঘোষণায় নির্মাতা রাজ জানিয়েছেন, ‘এটা আমাদেরই গল্প’র লাস্ট চ্যাপ্টার (৫১তম পর্ব) বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় আসবে। দেড় ঘণ্টাব্যাপী মেগা এপিসোড (৫২তম পর্ব) প্রচার হবে আগামী ৮ মে বিকেল ৩টায়।

‘এটা আমাদেরই গল্প’ প্রচারের শুরু থেকেই দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছে। দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েছে। ফলে সৃষ্টি হয়েছে একের পর এক রেকর্ড। দেশে সবচেয়ে দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে ইতিহাস গড়েছে এই সিরিজের ৫০তম পর্ব। গল্পের ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারের সদস্যদের আপন করে নিয়েছেন সবশ্রেণির দর্শকেরা।

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধনের সঙ্গে দর্শকেরা নিজেদের খুঁজে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য দর্শক সিরিজটির প্রতি নিজেদের ভালো লাগার অনুভূতি শেয়ার করেছেন। ইউটিউবে দেশ-বিদেশের হাজার হাজার দর্শক ইতিবাচক মন্তব্য করেছেন।

‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে আদিত্য মনির।

‘এটা আমাদেরই গল্প’র জন্য আরও দুটি গান তৈরি হয়েছে। এরমধ্যে ‘সে মানালে’ শিরোনামের গানটি নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। ‘জানি না’ শিরোনামের গানটি সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। এটি লিখেছেন সিয়াম সরকার।

 

এমআই/এলআইএ