Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

স্ত্রীর মামলায় কারাগারে বিএনপি নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী নির্যাতন দমন আইনে স্ত্রীর করা মামলায় নিয়ামত হোসেন পারভেজ নামের এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার (১৯ মে) দুপুরে...
Homeএপ্রিল পর্যন্ত সব নগদ সহায়তার আবেদন নিষ্পত্তি, ছাড় ৩১০০ কোটি টাকা

এপ্রিল পর্যন্ত সব নগদ সহায়তার আবেদন নিষ্পত্তি, ছাড় ৩১০০ কোটি টাকা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানিকারকদের নগদ সহায়তার সব আবেদন নিষ্পত্তি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় সরকারি ভর্তুকি ও নগদ সহায়তা বাবদ ৩ হাজার ১০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ছাড় হওয়া মোট নগদ সহায়তার মধ্যে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা পেয়েছেন প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। এছাড়া পাট খাতের রপ্তানিকারকদের দেওয়া হয়েছে ২০০ কোটি টাকা।

রপ্তানি খাতকে উৎসাহিত করতে বর্তমানে ৪৩ ধরনের পণ্যে প্রণোদনা ও নগদ সহায়তা দিচ্ছে সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্রখাতের বিভিন্ন পণ্য, বৈচিত্র্যময় পাটপণ্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত চিংড়ি, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, শস্য ও শাকসবজির বীজসহ আরও নানা পণ্য।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় এলডিসি উত্তরণের পর সরকারি ভর্তুকি অব্যাহত রাখা কঠিন হয়ে পড়তে পারে।

এ প্রেক্ষাপটে ২০২৪-২৫ অর্থবছর থেকে দুই ধাপে রপ্তানি প্রণোদনার হার কমানোর উদ্যোগ নেওয়া হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে সেই হার অপরিবর্তিত রেখেছে।

ইএআর/এসএনআর