Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অটোমেশন হচ্ছে স্বাস্থ্যখাত, আসছে জাতীয় ই-প্রেসক্রিপশন

দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম, নগদ লেনদেনের অস্বচ্ছতা, রোগীর চিকিৎসা ইতিহাস সংরক্ষণে দুর্বলতা এবং চিকিৎসকদের আয়ের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ মোকাবিলায় পুরো খাতকে অটোমেশনের আওতায়...
Homeকোরবানির সময় কেঁদে ফেলতেন নুসরাত ফারিয়া

কোরবানির সময় কেঁদে ফেলতেন নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার অনলাইনে কোরবানির গরু কিনেছেন। কারণ গরুর হাটে যাওয়ার অভ্যাস কখনো তৈরি হয়নি তার।

তিনি বলেন, ‘মানুষ কোরবানির হাটে যায়, কিন্তু আমার কখনো যেতে ইচ্ছা করেনি। গরু কোরবানি দেওয়ার সময় খুব কষ্ট হয়, কান্না পায়। ছোটবেলায় ঈদের দিন শুরু হতো কান্না দিয়ে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে তার বহুল প্রতীক্ষিত ফোক-পপ ঘরানার ‘লোকে বলে’ গানটি প্রকাশিত হয়েছে। এই গানের মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুরে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক।

সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ঈদ মুবারক’। গানটির চোখ ধাঁধানো মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। গানটি আজ মঙ্গলবার এসভিএফ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন:
‘তুমি ছাড়া আমার জীবনে আর ঈদ আসে না’, মাকে নিয়ে আবেগঘন শুভ 
কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল 

চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতাঙ্গনে গায়িকা হিসেবে ডেবিউ করেন নুসরাত ফারিয়া। এরপর একে একে তার কণ্ঠ ও পারফরম্যান্সে মুক্তি পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’র মতো সুপারহিট সব ডান্স ট্র্যাক। প্রতিটি গানই কোটি কোটি ভিউ পেয়ে শ্রোতাদের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়।

এমআই/এমএমএফ