Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বুলেট ৬৫০ বাজারে আনছে রয়্যাল এনফিল্ড

ক্লাসিক মোটরসাইকেলের জগতে ‘বুলেট’ নামটি দীর্ঘদিন ধরেই এক আলাদা আবেগের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়। এই মডেলকে এবার আরও শক্তিশালী রূপে...
Homeঈদের দ্বিতীয় দিন: সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়

ঈদের দ্বিতীয় দিন: সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়

দেশজুড়ে একযোগে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে ছুটির আনন্দে মেতেছেন নগরবাসী। সকাল থেকেই পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের উপস্থিতিতে সরগম চিড়িয়াখানা এলাকা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, আজ শুক্রবার (২৯ মে) সারাদিনে লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটবে চিড়িয়াখানায়।

শুক্রবার ঈদ পরবর্তী দ্বিতীয় দিন ও সাপ্তাহিক ছুটির দিন জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে, সকাল ১০টার পর থেকে চিড়িয়াখানায় আসতে শুরু করেন দর্শনার্থীরা। এরপর টিকিট সংগ্রহ শেষে একে একে প্রবেশ করতে থাকেন ভেতরে। নারী-পুরুষ, শিশু- কিশোরসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে চিড়িয়াখানার ভেতর ও বাইরে যেনো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে বিভিন্ন জাতের পশুর খাঁচার সামনে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার গাছের নিচে বসে জিরিয়ে নিচ্ছিলেন।

ঈদের দ্বিতীয় দিন: সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়

এছাড়াও ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর সবশেষ জায়গা হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। আলোচিত এই মহিষটির খাঁচা ঘিরে দর্শনার্থীদের ভিড়ও লক্ষ্য করা গেছে।

উত্তরার দিয়াবাড়ি থেকে পরিবারের তিন সদস্য নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন মিজান। তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। প্রতিবছর ঈদের সময় ছুটিতে গ্রামে যাওয়া হয়। এবার ঢাকায় ঈদ উদযাপন করার কারণে ঘুরতে আসার সুযোগ পেয়েছি।’

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে দুই সন্তানকে নিয়ে চিড়িয়াখানায় এসেছেন নেহাল হোসেন। তিনি বলেন, ‘ছুটির দিন বিকেলে ভিড় বেশি হয়। এজন্য সকাল সকাল বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। সময় সুযোগ পেলে বাচ্চাদের চিড়িয়াখানা, বিমান জাদুঘর, সামরিক জাদুঘর ও জাতীয় জাদুঘরে ঘুরতে নিয়ে যাই। কারণ এসব জায়গা থেকে তাদের শেখার অনেক কিছু থাকে।’

ঈদের দ্বিতীয় দিন: সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়

এদিকে, বেলা বেড়ে বিকেল নাগাদ চিড়িয়াখানায় ভিড় আরও বাড়বে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা.মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, সাধারণত ঈদের পরে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়। আজ বিকেলের দিকে আরও ভিড় বাড়বে। আমরা আশা করছি প্রতি বছরের মতো আজ লক্ষাধিক দর্শনার্থীর উপস্থিতি হবে।

কেআর/এমএমএআর