Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeখান জাহান আলীর মাজারের দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেলো কুমির

খান জাহান আলীর মাজারের দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেলো কুমির

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে ফাতেমা নামে ৭ বছরের একটি শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। এই ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে কুমির ফাতেমা (৭) নামের ওই শিশুকে টেনে নিয়ে যায়। ফাতেমা ঘাট এলাকায় বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সাথে মাজারেই থাকতেন।

ঘটনার সময় ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা ইট মেরে ও দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে কুমিরটি শিশুটিকে দ্রুত ভেতরে নিয়ে যায়।

jagonews24

এ সময় তিনবার তাকে বিভিন্ন স্থানে দেখা গেলেও এরপর থেকে নিখোঁজ রয়েসে সে। পরে স্থানীয়, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্যরা উদ্ধার চেষ্টা করছে। এছাড়া নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করছে।

ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক বাগেরহাট গোলাম মো. বাতেন, পুলিশ সুপার বাগেরহাট হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) বাগেরহাট মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাহিদ ফরাজী/এমআরএম