Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মৌলভীবাজারে অটোরিকশা-মাইক্রোবাস চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশাচালক ও মাইক্রোবাসচালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।...
Homeগেমপ্লিফাইয়ের সহযোগিতায় এআই প্রশিক্ষণ নিলো জাগো নিউজের সংবাদকর্মীরা

গেমপ্লিফাইয়ের সহযোগিতায় এআই প্রশিক্ষণ নিলো জাগো নিউজের সংবাদকর্মীরা

সময়ের পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতা। প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে পৃথিবী। পুরনো প্রযুক্তি হচ্ছে আরও আপডেট, আরও নিখুঁত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির উৎকর্ষতার সর্বশেষ সংযোজন। এআইয়ের সঙ্গে মানুষের পরিচিতি তৈরি হওয়ার পর এখন প্রতিনিয়তই এর আপডেট ভার্সন অবমুক্ত করছে বৈশ্বিক টেক প্রতিষ্ঠানগুলো।

অন্য অনেক সেক্টরের মত বিশ্বব্যাপী সাংবাদিকতাও এখন অনেকটা এআই নির্ভর হয়ে উঠেছে। দ্রুত ও সহজে সংবাদ, সংবাদের আইডিয়া তৈরি, অডিও বা ভিডিও প্রসেসিং, ট্রান্সক্রাইব, ইনফোগ্রাফি তৈরি করা বা তথ্য ও পরিসংখ্যান নিয়ে গভীর গবেষণা- এখন এআই সাংবাদিকদেরকে এসব কাজ মুহূর্তে তৈরি করে দিচ্ছে, বাঁচিয়ে দিচ্ছে বিপুল পরিমাণ সময়।

AI Workshop

বাংলাদেশের সাংবাদিকরা এআইকে ব্যবহার করে কিভাবে সাংবাদিকতা করবেন, কিভাবে এআইয়ের সহযোগিতা নিয়ে সুন্দর, ইন্টারেক্টিভ এবং নিখুঁত সংবাদ তৈরি, ইনফোগ্রাফি তৈরি করবেন- এসব নিয়ে কাজ হয়েছে খুবই কম। বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ ডট কমের সংবাদকর্মীরা প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আবার একধাপ এগিয়ে।

টেক ভিত্তিক প্রতিষ্ঠান এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও খেলাধুলা ভিত্তিক প্রথম সোশ্যাল মিডিয়া গেমপ্লিফাই ডট এক্সওয়াইজেড সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে জাগোনিউজের সংবাদকর্মীদের জন্য। জাগোনিউজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন ৫০ জনেরও বেশি সাংবাদিক।

এআইয়ের নানামুখি ব্যবহারের কৌশল বা নানা ধরনের এআই টুল কিভাবে নিখুঁত ব্যবহারের মাধ্যমে ভালো আউটপুট পাওয়া যায়- এসব নিয়ে জাগোনিউজের সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী এবং অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান। এ সময় উপস্থিত ছিলেন জাগোনিউজ২৪.কম এর সম্পাদক কে. এম. জিয়াউল হক এবং গেমপ্লিফাই ডট এক্সওয়াইজেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজুর রহমান।

AI Workshop

কর্মশালা শুরুর আগে জাগোনিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হক বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিও নিয়মিত পরিবর্তন হচ্ছে। সাংবাদিকতায় এআইয়ের ব্যবহারও দিন দিন বাড়ছে। এ কারণে আমাদেরকেও এআই ভালোভাবে শেখা এবং সাংবাদিকতার মান উন্নয়নে একে কাজে লাগানোর কৌশল জানা প্রয়োজন। এই প্রশিক্ষণ কর্মশালাটি সে ক্ষেত্রে দিক নির্দেশনার কাজ করবে বলে আশা করি।’

গেমপ্লিফাইয়ের এমডি মাহফুজুর রহমান বলেন, ‘এখন প্রযুক্তির উৎকর্ষতার যুগ। এই সময়ে এসে সাংবাদিকদের এআই জানা খুবই জরুরি। যাতে নিজেরা দ্রুত সংবাদ তৈরি এবং পরিবেশণের মাধ্যমে আরও বেশি সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে পারেন। একইসঙ্গে এআইকে ব্যবহার করে অতথ্য, অপতথ্য, মিথ্যা ও ডিপ-ফেইক এর গভীর প্রতারণা থেকে বাঁচতে এবং সংবাদ গ্রাহকদের বাঁচাতেও প্রতিটি সাংবাদিককে এআই জানা আবশ্যক। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেড ও গেমপ্লিফাই সবসময় সাংবাদিকদের এমন দক্ষতা উন্নয়ন প্রোগ্রামে সহযোগী হতে আগ্রহী।’

AI Workshop

সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার শীর্ষক কর্মশালায় প্রশিক্ষকদের আলোচনায় মূলত উঠে এসেছে- কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমাদের দৈনন্দিন সাংবাদিকতার কাজকে আরও দ্রুত, কার্যকর ও স্মার্ট করে তুলতে পারে। পাশাপাশি ভালো প্রম্পট তৈরির কৌশল, উন্নত আউটপুট পাওয়ার উপায় এবং বার্তাকক্ষে এআই-এর বাস্তব প্রয়োগ নিয়েও ছিল প্রাণবন্ত আলোচনা।

আইএইচএস/