Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শেষবেলায় কানের মঞ্চ কাঁপালেন ঐশ্বরিয়া

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিলল ঐশ্বরিয়া রাই বচ্চনের। এ বছর শুরু থেকেই ভক্তদের মধ্যে ছিল এক ধরনের অস্থিরতা।...
Homeচট্টগ্রামে থাই নাগরিক হত্যার ঘটনায় আরেক থাই নাগরিক কারাগারে

চট্টগ্রামে থাই নাগরিক হত্যার ঘটনায় আরেক থাই নাগরিক কারাগারে

চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাংকরে অবস্থান করা বিদেশি জাহাজে ছুরিকাঘাতে এক থাই নাগরিককে হত্যার অভিযোগে গ্রেফতার আরেক থাই নাগরিক তুরাকর্ণ বুরুসিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) তুরাকর্ণ বুরুসিকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হত্যার ঘটনায় ‌‘এমভি কেপিপি–০১’ জাহাজটির লোকাল এজেন্টের প্রতিনিধি একরামুল হক বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন বলে জানান ওসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি কাটার জন্য আমদানি করে একটি প্রতিষ্ঠান। গত ১৭ মে এটি চট্টগ্রাম বন্দরে আসে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতার জন্য এটি বন্দরের চার্লি অ্যাংকরে অবস্থান করছি। এর মধ্যে মঙ্গলবার (১৯ মে) রাতে জাহাজটির দুই বিদেশি ক্রুর মধ্যে ঝগড়ার সময় রাফিফং কালাহান (৩০) নামের এক ক্রুকে ছুরিকাঘাত করেন আরেক ক্রু তুরাকর্ণ বুরুসি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই জাহাজ থেকে তুরাকর্ণ বুরুসিকে আটক করে পুলিশ।

আনোয়ারা থানার ওসি জুবায়ের চৌধুরী বলেন, বন্দরের চার্লি অ্যাংকরটি আনোয়ারা থানার আওতাধীন। সেখানে মঙ্গলবার রাতে বিদেশি জাহাজে থাই নাগরিক নিহতের মামলায় হামলাকারী আরেক থাই নাবিক তুরাকর্ণ বুরুসিকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অন্যদিকে, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বর্তমানে তা ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।

এমডিআইএইচ/একিউএফ