Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কঠিন সময় মোকাবিলায় জিয়ার পথ অনুসরণের আহ্বান তারেক রহমানের

‘সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে’ উল্লেখ করে ‘একটি সফল সরকার’ পরিচালনায় নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।...
Homeচুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের জরিমানা

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের জরিমানা

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় অংশ নেওয়া চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাইলেন্সার বিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়।

রোববার (৩১ মে) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে শতাধিক সমর্থক এতে অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে কিছু সময় অবস্থান করে সমর্থকরা আনন্দ-উল্লাস করেন এবং আতশবাজি ফোটান।

পরে শোভাযাত্রাটি সরকারি কলেজ মোড়, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি এলাকা, হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের পতাকা। অনেকেই প্রিয় দলের জার্সি পরে মোটরসাইকেল চালান। এ সময় শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এই শোভাযাত্রা থেকে উচ্চ শব্দ সৃষ্টিকারী হলার লাগানো মোটরসাইকেল মালিকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চারটি মোটরসাইকেলে শব্দদূষণ সৃষ্টিকারী পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করা হচ্ছিল। এজন্য মোটরসাইকেলগুলো থানায় আনা হয়েছে। মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। অনুমোদিত সাইলেন্সার সংযুক্ত করে কাগজপত্র দেখানোর পর মোটরসাইকেলগুলো ফেরত দেওয়া হবে।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থকরা জানান, বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে আরও বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে তাদের।

২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। ইতিহাসে এই প্রথম তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে।

হুসাইন মালিক/এনএইচআর/এমএস