Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

‘ফাঁকা ঢাকায়’ ফেরা শুরু, সড়কে বেড়েছে গণপরিবহন

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আজ। টানা সাতদিনের ছুটির শেষদিনে ঘরে ফেরা মানুষেরা অনেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে ঢাকার সড়কে আজ গণপরিবহন...
Homeছুটি শেষে ফিরছে মানুষ, দৌল‌তদিয়া ফে‌রিঘাটে যাত্রীদের চাপ

ছুটি শেষে ফিরছে মানুষ, দৌল‌তদিয়া ফে‌রিঘাটে যাত্রীদের চাপ

ঈদুল আজহার ছু‌টির শেষ দিন আজ। ফলে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে রাজবাড়ীর দৌলত‌দিয়া ঘাটে চাপ বেড়েছে যাত্রীদের।

রোববার (৩১ মে) সকাল ৮টার পর থেকে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে দৌল‌ত‌দিয়া ফে‌রি ও লঞ্চঘাটে। এসময় যাত্রীবা‌হী বাসের পাশাপা‌শি প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো। সময় বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ছুটি শেষে ফিরছে মানুষ, দৌল‌তদিয়া ফে‌রিঘা‌টে যাত্রীদের চাপ

এদিকে যাত্রা নিরাপদ করতে ফে‌রিঘাটে বাস থেকে যাত্রী না‌মিয়ে খা‌লি বাস ফে‌রিতে ওঠানো হচ্ছে। সচেতনতায় কাজ করছে নৌপুলিশসহ ঘাট সং‌শ্লিষ্টরা। যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরুটে চলাচল করছে ১৫টি ফে‌রি ও ২০‌টি লঞ্চ।

ছুটি শেষে ফিরছে মানুষ, দৌল‌তদিয়া ফে‌রিঘা‌টে যাত্রীদের চাপ

যাত্রী ও চালকদের দা‌বি, এবার ঈদের আগে তেমন কোনো ভোগা‌ন্তিতে পড়েননি তারা। ঈদ শেষে ফেরার সময়ও কোনো ভোগান্তি নেই।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট সহকারী মহাব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঢাকামু‌খী যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দৌলত‌দিয়া প্রান্তে কোনো ভোগা‌ন্তি নেই। আগামী ৩ ও ৪ জুন চাপ বাড়তে পারে। আজ ছোট বড় ১৫‌টি ফে‌রি চলাচল কর‌ছে।

রু‌বেলুর রহমান/এফএ/জেআইএম