Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নগদের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থ ঢাকা

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড ‘হেড অব টেকনোলজি গভর্ন্যান্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ জুন পর্যন্ত।...
Homeজাফলংয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের

জাফলংয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৪টা ৫৬ মিনিটের দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে আসে রাহি। দুপুরের দিকে নাজিমগড় নৌকাঘাট এলাকায় অন্য বন্ধুদের সঙ্গে সাঁতার কেটে নদী পার হতে যাচ্ছিল। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় একদল ডুবুরি তার মরদেহ উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আহমেদ জামিল/কেএইচকে/জেআইএম