Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নগদের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থ ঢাকা

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড ‘হেড অব টেকনোলজি গভর্ন্যান্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ জুন পর্যন্ত।...
Homeবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

শেরপুরের নালিতাবাড়ীতে বোরো আবাদের সেচলাইনের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা ও একটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে হাছান আলী (৫০)।

সোমবার (১ জুন) সকাল সাতটার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে দুধকুড়া গ্রামের আলী হোসেনের বোরো আবাদের একটি সেচলাইন ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সকালে ওই মাঠে হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। গরুটি বাঁচাতে গিয়ে হাছান আলী নিজেও বিদ্যুতের তারে আটকে যান। এ সময় ছেলেকে বাঁচাতে মা হাওয়া বেগম এগিয়ে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/জেআইএম