Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশকে শান্তিপূর্ণ, উন্নত ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে ঘৃণা ও বিভেদের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখনই সময় শান্তি...
Homeঝড়ের কবলে পড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকাডুবি

ঝড়ের কবলে পড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকাডুবি

গাইবান্ধার ফুলছড়িতে ঝড়ের কবলে পড়ে সরকারি ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে হঠাৎ ঝড়ো বাতাসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ফুলছড়ি সরকারি খাদ্য গুদাম থেকে এড়েন্ডাবাড়ী ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য ৯৩৬ বস্তা চাল বরাদ্দ দেওয়া হয়। সেই চাল ফুলছড়ি খাদ্যগুদাম থেকে ট্রলিতে করে বালাসীঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে চরের এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার জন্য মোট চারটি নৌকায় চাল বোঝাই করা হয়েছিল। কিন্তু নৌকাগুলো ঘাট ছাড়ার মুহূর্তেই হঠাৎ তীব্র ঝড়ো বাতাস শুরু হলে চারটি নৌকাই ঝড়ের কবলে পড়ে। এর মধ্যে ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকা নদীতে ডুবে যায়।

ঝড়ের কবলে পড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকাডুবি

এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফতাব রহমান বলেন, ঈদের আগে ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণের জন্য ৯৩৬ বস্তা চাল নিয়ে নৌকাগুলো ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ নদীতে ঝড় শুরু হয়। এতে দুইটি নৌকা চালসহ ডুবে যায়। চালগুলো স্থানীয়দের সহায়তায় নদী থেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। উদ্ধারকাজ শেষ হলে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।

‎ফুলছড়ি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (অতিরিক্ত) কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালগুলো গতকাল বুধবার (২০ তারিখ) গুদাম থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের সচিবকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। বরাদ্দকৃত চালগুলো নৌকা করে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে।

আনোয়ার আল শামীম/কেএইচকে/এমএস