Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মিয়ানমার সীমান্তে মর্টারশেল বিস্ফোরণে কিশোর নিহত

বান্দরবান-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা (১১) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে বাইশফাঁড়ী-মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলার...
Homeদাদি-নানির পুরোনো ন্যাচারাল ডিওডোরেন্টে মুগ্ধ নতুন প্রজন্ম

দাদি-নানির পুরোনো ন্যাচারাল ডিওডোরেন্টে মুগ্ধ নতুন প্রজন্ম

বর্তমানে ব্যক্তিগত যত্নে মানুষ ধীরে ধীরে রাসায়নিক উপাদান কমিয়ে প্রাকৃতিক উপাদানের দিকে ঝুঁকছে। স্কিনকেয়ার, হেয়ার কেয়ার থেকে শুরু করে বডি কেয়ারসহ প্রায় সব ক্ষেত্রেই প্রাকৃতিক উপাদান ব্যবহারের প্রবণতা বাড়ছে।

এই পরিবর্তনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিওডোরেন্টের বিকল্প হিসেবে ফিটকিরির ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করে দাবি করছেন, বাজারের কিছু ডিওডোরেন্টের তুলনায় এটি বেশি স্বস্তিদায়ক ও সহজলভ্য।

ফিটকিরির জনপ্রিয়তার কারণ

ফিটকিরির প্রতি মানুষের এই আগ্রহের পেছনে কারণ হলো এতে কৃত্রিম সুগন্ধি নেই, জটিল কেমিক্যাল কম্পোনেন্ট নেই এবং দামও তুলনামূলকভাবে অনেক কম। ফলে অনেকেই একে সিম্পল বিউটি হ্যাক হিসেবে ব্যবহার করছেন।

jago

ফিটকিরি কী?

ফিটকিরি বা অ্যালাম হলো একটি প্রাকৃতিক খনিজ লবণ, যা বহু শতাব্দী ধরে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে। শুধু সৌন্দর্যচর্চা নয়, পানি পরিশোধন, কাপড় প্রক্রিয়াজাতকরণ এবং প্রাথমিক চিকিৎসাতেও এর ঐতিহাসিক ব্যবহার রয়েছে। প্রাচীন মিশর, গ্রিস ও রোমান সভ্যতায় অ্যালাম ছিল একটি পরিচিত উপাদান। দক্ষিণ এশিয়াতেও এটি বহুদিন ধরে ঘরোয়া জীবনের অংশ, বিশেষ করে ছোটখাটো কাটা-ছেঁড়া, শেভের পর ত্বক ঠান্ডা করতে কিংবা মুখ পরিষ্কার রাখার কাজে ব্যবহার হয়ে এসেছে।

দুর্গন্ধ নিয়ন্ত্রণে ফিটকিরির ভূমিকা

ডিওডোরেন্ট হিসেবে ফিটকিরির কাজ করার মূল ভিত্তি হলো এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। ঘাম নিজে সাধারণত দুর্গন্ধযুক্ত নয়। সমস্যা তৈরি হয় তখনই, যখন ত্বকে থাকা ব্যাকটেরিয়া ঘামের সঙ্গে মিশে ভেঙে গিয়ে দুর্গন্ধ তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, ফিটকিরি ত্বকের উপর একটি পাতলা স্তর তৈরি করে, যা কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে। এর ফলে শরীরের দুর্গন্ধ কিছুটা নিয়ন্ত্রণে আসে।

ঘাম বন্ধ না করে কাজ করে যেভাবে

তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে, ফিটকিরি কোনো অ্যান্টিপার্সপির্যান্ট নয়। অর্থাৎ এটি ঘাম বন্ধ করে না। বরং শরীরের স্বাভাবিক ঘাম প্রক্রিয়া বজায় রেখে দুর্গন্ধ কমাতে সাহায্য করে। এই কারণেই অনেকেই এটিকে প্রাকৃতিক বিকল্প হিসেবে ব্যবহার করেন।

গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত

কিছু গবেষণায় পটাশিয়াম অ্যালামের জীবাণুরোধী ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি সীমিত করতে পারে বলে ধারণা করা হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এর কার্যকারিতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কারো ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করতে পারে, আবার কারো ক্ষেত্রে তেমন ফল নাও দিতে পারে। তাই এটিকে কোনো স্থায়ী বা নিশ্চিত সমাধান হিসেবে দেখা ঠিক নয়।

jago

ব্যবহার পদ্ধতি

ব্যবহার পদ্ধতিও বেশ সহজ। সাধারণত ফিটকিরি সামান্য ভেজা অবস্থায় ত্বকে আলতোভাবে ঘষে ব্যবহার করা হয়। অনেকে গোসলের পর পরিষ্কার বগলে এটি লাগান। এটি দ্রুত শুকিয়ে গিয়ে একটি পাতলা স্তর তৈরি করে। তবে অতিরিক্ত ব্যবহার করলে ত্বকে শুষ্কতা বা অস্বস্তি দেখা দিতে পারে।

ব্যবহারে সতর্কতা

বেশিরভাগ মানুষের জন্য ফিটকিরি নিরাপদ হলেও সংবেদনশীল ত্বকে হালকা জ্বালা হতে পারে। তাই প্রথমবার ব্যবহারের আগে ছোট একটি জায়গায় পরীক্ষা করা ভালো। পাশাপাশি শুধুমাত্র ফিটকিরির ওপর নির্ভর না করে নিয়মিত গোসল, পরিষ্কার পোশাক এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ফিটকিরি একটি প্রাচীন, সহজ এবং প্রাকৃতিক উপাদান যা কিছু ক্ষেত্রে ডিওডোরেন্টের বিকল্প হিসেবে কাজ করতে পারে। তবে এটি কোনো ম্যাজিক সলিউশন নয়। সঠিক ব্যবহার এবং স্বাস্থ্যকর অভ্যাসের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে এটি অনেকের জন্য উপকারী হতে পারে।
সূত্র: ভোগ ইন্ডিয়া, মেডিকেল নিউজ টুডে ও অন্যান্য

এসএকেওয়াই