Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

হামের উপসর্গে অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ জরুরি

বর্তমানে বাংলাদেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হলো...
Homeনজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

বাংলা একাডেমি আয়োজিত নজরুল পুরস্কার ২০২৬ পাচ্ছেন ২ গুণীজন। ২০ মে দুপুর ২টা ৫৭ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী এবং নজরুলসংগীত-চর্চায় নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত হচ্ছেন।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

এসইউ