Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতের পরেই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সন্ধ্যায় রাজভবন থেকে এ সম্পর্কিত...
Homeনাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, ৪২ হাজারে বিক্রি

নাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, ৪২ হাজারে বিক্রি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলের জালে ৩৫ কেজি ২০০ গ্রাম ওজনের ছয়টি কোরাল মাছ ধরা পড়েছে। এর মধ্যে বড় কোরালটির ওজন ২৩ কেজি। বাকি ছোট পাঁচটির ওজন ১২ কেজি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরের দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে নুরুল আমিন মাঝির জালে কোরাল মাছগুলো ধরা পড়ে। পরে তিনি মাছগুলো চট্টগ্রামের শাহ পরীর গ্রুপের চেয়ারম্যান মো. ইয়াহিয়ার কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করেন ।

এ বিষয়ে জেলে নুরুল আমিন মাঝি জানান, সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ ঘোলার চর ও জেটিঘাট এলাকার নাফ নদীতে জাল ফেলেন তিনি। জাল ফেলার প্রায় দুই ঘণ্টা পর জাল তোলা শুরু করেন। প্রথমে ২৩ কেজি ওজনের বড় কোরাল মাছ ধরা পড়ে। এর পরে আরও ছোট ছোট পাঁচটি মাছ ধরা পড়ে।

মাছগুলো তুলে জেটিঘাটে নিয়ে এলে পর্যটক ও স্থানীয়রা দেখতে ভিড় করেন। পরে মাছগুলো ১২০০ টাকা কেজি দরে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়।

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, এখন প্রায়ই নাফ নদীতে কোরাল মাছ ধরা পড়ে। নাফের কোরালের স্বাদও বেশ ভালো। বড় মাছগুলো সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়।

জাহাঙ্গীর আলম/এসআর/জেআইএম