Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতের পরেই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সন্ধ্যায় রাজভবন থেকে এ সম্পর্কিত...
Home২২০ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস

২২০ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস

চট্টগ্রাম বন্দরে জট নিরসন ও কার্যক্রম বাড়াতে ২২০ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি মে মাসজুড়ে দুই ধাপে এই ই-অকশন কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৭ মে) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কনটেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিয়মিতভাবে অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ২২০ কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআরের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুসারে ই-অকশন-৪/২০২৬ এর আওতায় ১২০টি লটে ১৬০ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস এবং এসি পার্টস। এসব পণ্যের নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) রাখা হয়নি বলে জানিয়েছে এনবিআর।

এছাড়া স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুসারে ই-অকশন-৫/২০২৬ এর আওতায় ১৭টি লটে ৬০ কনটেইনার পণ্য নিলামে তোলা হবে। এ ধাপে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি ও লবণ বিক্রি করা হবে।

এনবিআর জানিয়েছে, নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতিযোগিতামূলক নিলাম নিশ্চিত করতে মে মাসজুড়ে আগ্রহী বিডারদের সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।

এনবিআর জানায়, আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত মেনে পণ্য খালাস নিতে হবে।

আগামী ৯ জুন সকাল ১১টায় ই-অকশন-৪/২০২৬ এবং ১৪ মে দুপুর ৩টায় ই-অকশন-৫/২০২৬ এর দরপত্র বাক্স খোলা হবে। চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।

এসএম/এমএমকে