Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চট্টগ্রামে একদিনে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ২

চট্টগ্রাম নগরে পৃথক দুটি এলাকায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) নগরের বায়েজিদ বোস্তামী ও...
Homeনীলফামারীতে ট্রাক উল্টে নিহত ২

নীলফামারীতে ট্রাক উল্টে নিহত ২

নীলফামারীর ডোমার মহাসড়কে বালু ভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যান (মিথিলা ভ্যান) উল্টে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ডোমার উপজেলার সোনা রায় পুটির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে ভ্যানচালক মমিনুল ইসলাম (৪০) এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে ট্রাকের শ্রমিক বিকাশ চন্দ্র রায় (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডোমার থেকে নীলফামারীগামী একটি বালুভর্তি ট্রাক সোনারায় পুটির মোড়ে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান মোড় ঘোরার সময় ট্রাকের সামনে উল্টে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিক বিকাশ চন্দ্রের ওপর উল্টে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক মমিনুল ইসলাম।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে।

আমিরুল হক/কেএইচকে