Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeপাঁচ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন নির্দেশনা

পাঁচ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন নির্দেশনা

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও বিকেন্দ্রীকরণ আনতে দেশের পাঁচ জেলার অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কলেজগুলোকে গাজীপুর মূল ক্যাম্পাসের পরিবর্তে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, চেয়ারম্যান ও অ্যাকাডেমিক কমিটিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। ফরিদপুরের জাহানারা আজিজ ম্যানশন (বাসা/হোল্ডিং নং-০০২৬-০৫-০২), গ্রাম-গোয়ালচামট, বরিশাল রোড, ফরিদপুর-৭৮০০ ঠিকানায় অবস্থিত ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে বলা হলো।

আদেশে আরও উল্লেখ করা হয়, চিঠি ইস্যুর তারিখ থেকে সংশ্লিষ্ট জেলার সব দাপ্তরিক কার্যক্রম আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরের সঙ্গে সংযুক্ত থেকে পরিচালনা করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া চিঠি ইস্যুর তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সই করা আবেদন পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এএএইচ/কেএইচকে