Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গরমে খেতে পারেন পুদিনার পরোটা

একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পুরো দিনটাকেই সুন্দর করে তুলতে পারে। কিন্তু সকালের ব্যস্ততা আর তাড়াহুড়ার মধ্যে অনেক সময়ই বোঝা যায় না কী রান্না...
Homeবাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দুই পক্ষ। বেইজিংয়ে চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হুনিং ও পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান এক বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বুধবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণে পারস্পরিক আগ্রহের কথা জানান।

এসময় বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে পুনর্ব্যক্ত করে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

দুই দেশের চলমান কূটনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার ক্ষেত্রে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জেপিআই/ইএ