Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঈদের ছুটিতেও বান্দরবানে পর্যটক কম

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী হিসেবে পরিচিত অপরুপা বান্দরবানে ঈদের ছুটিকে কেন্দ্র করে এবার প্রত্যাশিত পর্যটক সমাগম ঘটেনি। শনিবার (৩০ মে) জেলা সদরের নীলাচল, মেঘলা,...
Homeবায়ুদূষণের শীর্ষে আজ কিনশাসা, ঢাকা ৯ নম্বরে

বায়ুদূষণের শীর্ষে আজ কিনশাসা, ঢাকা ৯ নম্বরে

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৯ নম্বরে। রোববার (৩১ মে) সকাল ৮টা ৫৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আরও পড়ুন

বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ 
ইটভাটায় বছরে পোড়ে ৫৬ লাখ টন কয়লা 

এক নম্বরে থাকা কিনশাসার দূষণ স্কোর ১৭৩ অর্থাৎ সেখানকার অস্বাস্থ্যকর। আর ঢাকার দূষণ স্কোর ১০৭ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর