Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কারা দেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়: রুমিন ফারহানা

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন- এ দেশে যেমন সুমধুর আজানের ধ্বনি শুনেছি, তেমনি বাউল গানও হয়েছে। কিন্তু এখন প্রশ্ন জাগে কারা দেশকে এখন...
Homeবিএনপি কার্যালয়সহ ১০ বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতা বিরুদ্ধে

বিএনপি কার্যালয়সহ ১০ বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতা বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি কার্যালয়সহ স্থানীয় নেতাকর্মীদের অন্তত ১০টি বাড়িঘরে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (১ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর-বলাকি গ্রামে এ ঘটনা ঘটে। সাবেক এক যুবলীগ নেতার সশস্ত্র সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপি কার্যালয়সহ ১০ বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতা বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা নাজমুল এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়।

বিএনপি কার্যালয়সহ ১০ বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতা বিরুদ্ধে

এরই জেরে দুপুরে নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চর-বলাকি গ্রামে মাহফুজ প্রধানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি টানবলাকীর ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়টি গুঁড়িয়ে দেয়।

বিএনপি কার্যালয়সহ ১০ বাড়িতে হামলার অভিযোগ যুবলীগ নেতা বিরুদ্ধে

তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও ভুক্তভোগী ও অভিযুক্ত দুইজনের কাউকেই পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল আলম জানান, এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং স্থানীয় আধিপত্যের জেরে এ সহিংসতার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শুভ ঘোষ/কেএইচকে/জেআইএম