Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় থামছে না। নির্মাতা, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শকদের পর এবার...
Homeচালকের অবহেলায় ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ, আহত ১

চালকের অবহেলায় ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ, আহত ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষে আব্দুল কাইয়ুম টিটু (৩২) একজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ট্রাক্টর চালকের অবহেলার অভিযোগও উঠেছে।

আহত আব্দুল কাইয়ুম টিটু (৩২) ইস্পাহানী জেরিন চা বাগানের ট্রাক্টরচালক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে চা বাগানের ট্রাক্টরচালক টিটু চা-শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন। এ সময় রেলক্রসিং অতিক্রম করার মুহূর্তে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। এসময় রেলক্রসিং দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতি ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, গেটম্যান উপস্থিত থাকলে ও সময়মতো গেট নামানো হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এছাড়া ট্রাক্টর চালকেরও যথেষ্ট গাফলতি রয়েছে বলে তারা জানান।

চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা জানান, প্রতিদিনের মতো শ্রমিক আনতে ট্রাক্টরটি বাগানে যাচ্ছিল। এ সময় কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় চালক দ্রুত ট্রাক্টর থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন। পরে তাকে প্রথমে বাগানের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, সকালে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মাহিদুল ইসলাম/এএইচ/জেআইএম