Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি সরকার: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর...
Homeবিদায়ী ম্যাচে চোখের জল লুকাতে পারলেন না গার্দিওলা

বিদায়ী ম্যাচে চোখের জল লুকাতে পারলেন না গার্দিওলা

কোচ হিসেবে শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির ডাগআউটে দাঁড়িয়ে বেশ শান্ত মেজাজেই ছিলেন পেপ গার্দিওলা। তীব্র গরমের মাঝেও নিজেকে বেশ সামলে রেখেছিলেন নিজেকে। তবে শেষ পর্যন্ত নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি সদ্য বিদায়ী সিটি কোচ।

সিটি অধিনায়ক বের্নার্দো সিলভার ২০ নম্বর জার্সি ম্যাচের ৫৯ মিনিটে ওঠার সঙ্গে সঙ্গে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। দুই দলের খেলোয়াড়রা তাকে গার্ড অব অনার দেন মাঠ ছাড়ার সময়। সেসময় কান্নায় ভেঙে পড়েন সিলভা। সেই মুহূর্তে চোখের পানি আটকাতে ব্যর্থ হন গার্দিওলাও।

সাম্প্রতিক সময়ে ইংলিশ ফুটবলে সিটির সাফল্যের অন্যতম দুই মুখ একে অপরকে জড়িয়ে ধরেন টাচলাইনে। সেই মুহূর্ত ইতোমধ্যেই ক্লাব ইতিহাসের আবেগঘন দৃশ্যগুলোর একটি হিসেবে রূপ নেয়।

সাদা টি-শার্টে চোখ মুখে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করেন গার্দিওলা। শেষ ম্যাচের ফলাফলটা মোটেও সুখকর ছিল না গার্দিওলার জন্য। অ্যাস্টন ভিলার কাছে ২-১ ব্যবধানে পরাজিত হাওয়ার পরও শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই পুরো স্টেডিয়ামে আবেগ ছড়িয়ে পড়ে।

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘এই অধ্যায় সবসময় আমার সঙ্গে থাকবে।’

তিনি আরও বলেন, ‘বের্নার্দো ম্যাচের আগেই আবেগপ্রবণ ছিল। যদি কাঁদতে ইচ্ছে করে, তাহলে কাঁদো। যদি হাসতে ইচ্ছে করে, হাসো। আবেগ প্রকাশ করতেই হয়। আমি সাধারণত কাঁদি না, কিন্তু অন্য কাউকে কাঁদতে দেখলে আমিও কেঁদে ফেলি।’

আইএন