কিশোরগঞ্জে ‘বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে ফারাবি আহমেদ অরিত্র সভাপতি, আইমান রহমান মাহী সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
রোববার (৩১ মে) রাতে ভৈরব পৌর নিউ মার্কেটের নিজস্ব কার্যালয়ে সংগঠনের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন সদস্য এবং প্রবীণ-নবীন সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত অতিথিরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বাদল, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব রায়হান কাওছার, প্রবীণ সদস্য এ. কে. মোবারক আলী এবং মো. রফিকুল ইসলাম।
রাজীবুল হাসান/কেএইচকে/জেআইএম

