Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

লিটন দাসকে ফেরালেন আব্বাস

মুশফিকুর রহিমের সঙ্গে দেখেশুনেই খেলছিলেন লিটন কুমার দাস। কিন্তু শেষ পর্যন্ত ৩৩ রানে কাটা পড়লেন তিনি মোহাম্মদ আব্বাসের বলে। তার বিদায়ে পঞ্চম উইকেটের পতন...
Homeবিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু, গঠন হচ্ছে নির্বাচন কমিশন

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু, গঠন হচ্ছে নির্বাচন কমিশন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির অ্যাডহক কমিটির তৃতীয় সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে। বোর্ডের গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে।

এছাড়া নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি থাকবেন, পাশাপাশি বিসিবি থেকে মনোনীত থাকবেন আরও দুই সদস্য।

এসকেডি/এমএমআর