Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার...
Homeভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে বন্দুক-গুলিসহ আটক ১

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে বন্দুক-গুলিসহ আটক ১

ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঢাকা থেকে আসা এম ভি কর্ণফুলি-১৩ লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চের ৩৪৫ নম্বর কেবিনে তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

জুয়েল সাহা বিকাশ/এমএন/এএসএম