Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত, চালককে গণপিটুনি

মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে ট্রাকচাপায় সিয়াম হাওলাদার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত...
Homeমুন্সিগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত, চালককে গণপিটুনি

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত, চালককে গণপিটুনি

মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে ট্রাকচাপায় সিয়াম হাওলাদার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিয়াম বাড়ির পাশে বলই-আড়িয়ল পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি আলুবোঝাই ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে সিয়াম ঘটনাস্থলে মারা যায়।

এসময় ট্রাক ও চালককে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজনা তৈরি হলে চালক মো. রমজানকে (২৯) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে টংগীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

শুভ ঘোষ/এফএ/এমএস