Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত, চালককে গণপিটুনি

মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে ট্রাকচাপায় সিয়াম হাওলাদার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত...
Homeহানিফ এন্টারপ্রাইজের মালিক কফিল উদ্দিন মারা গেছেন

হানিফ এন্টারপ্রাইজের মালিক কফিল উদ্দিন মারা গেছেন

দেশের অন্যতম শীর্ষ পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার পরিবার সূত্রে জানা যায়, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থানকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সূত্র জানায়, কফিল উদ্দিন দেশের পরিবহন খাতে সুপরিচিত একজন উদ্যোক্তা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া, কফিল উদ্দিনের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।

এমএমএ/এএমএ