Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

তারিক সিদ্দিকীর গাড়িচালক-কেয়ারটেকার আবারও রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর গাড়িচালক ও কেয়ারটেকারকে আবারও রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫...
Homeযুদ্ধে ভূখণ্ড হারাচ্ছে ইউক্রেন, শান্তিপূর্ণ সমাধান চায় ট্রাম্প

যুদ্ধে ভূখণ্ড হারাচ্ছে ইউক্রেন, শান্তিপূর্ণ সমাধান চায় ট্রাম্প

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি বছরে শুরুর দিকে যুদ্ধ বন্ধে কয়েক দফা আলোচনা হলে তা ফলপ্রসূ হয়নি। এমন অচল অবস্থার মধ্যেই এই যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সালেম নিউজ এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধে ইউক্রেন ক্রমাগত ভূখণ্ড হারাচ্ছে।

সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-কে ‘চতুর ব্যক্তি’ হিসেবেও উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান চায়।

ট্রাম্পের দাবি,পশ্চিমা জোট ন্যাটো–এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তার এই মন্তব্য ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আন্তর্জাতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এই যুদ্ধে ইউক্রেনের খেরসন, ঝাপোরঝিয়া এবং দনবাস প্রদেশের লুহানস্ক ও দোনেৎস্ক এলাকা দখল করেছে।

এর আগে ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর ক্রিমিয়াতে নামমাত্র গণভোটের মাধ্যমে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া।

চার বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ৫০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় প্রায় ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে

কেএম