Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার...
Homeতারিক সিদ্দিকীর গাড়িচালক-কেয়ারটেকার আবারও রিমান্ডে

তারিক সিদ্দিকীর গাড়িচালক-কেয়ারটেকার আবারও রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর গাড়িচালক ও কেয়ারটেকারকে আবারও রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজরুল ইসলাম তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

দুই আসামি হলেন তারিক সিদ্দিকীর গাড়িচালক মো. মহিদুল ইসলাম (৪২) ও কেয়ারটেকার মো. চান মিয়া (৪৬)। গত ১৯ এপ্রিল পুলিশ মহিদুলকে ঠাকুরগাঁও থেকে এবং চানকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন
তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজন
তারিক সিদ্দিকীর গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ড

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর রমনা থানা এলাকায় মিছিল করেন। এ ঘটনায় রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমে আসামিদের সম্পৃক্ততা রয়েছে।

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, দুজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই, পলাতক আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক জব্দ, অর্থের উৎস শনাক্ত এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের রহস্য উদঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে, গত ১ মে দুজনকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি প্রত্যেকের চারদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন।

এমডিএএ/একিউএফ