Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মৌলভীবাজারে ক্রেতাদের আকর্ষণ ছোট-মাঝারি গরু

মৌলভীবাজারে কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে বেচা কিনা শুরু হয়েছে। এবার জেলায় প্রায় ৭৪ হাজার দেশীয় পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। ক্রেতারা...
Homeরুটি দীর্ঘসময় নরম রাখতে আটা মাখবেন যেভাবে

রুটি দীর্ঘসময় নরম রাখতে আটা মাখবেন যেভাবে

সকালের নাস্তায় গরম, নরম রুটি প্রায় সবারই পছন্দ। আবার অনেকেই রাতের খাবারেও তাজা রুটি খেতে ভালোবাসেন। কিন্তু সমস্যা হলো, রুটি তৈরি করার অল্প সময়ের মধ্যেই তা শক্ত ও শুকনো হয়ে যায়। বিশেষ করে দুপুরের জন্য প্যাক করা রুটি বা ভ্রমণের জন্য তৈরি রুটি দ্রুত শক্ত হয়ে যাওয়ার সমস্যা বেশি দেখা যায়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে রুটিকে ঘণ্টার পর ঘণ্টা নরম ও সুস্বাদু রাখা সম্ভব।

রুটির নরমত্ব শুধু সেঁকার ওপর নির্ভর করে না, বরং আটা মাখার কৌশলের ওপরও অনেকাংশে নির্ভরশীল। সঠিকভাবে আটা তৈরি করা গেলে রুটি দীর্ঘ সময় নরম থাকে এবং খেতেও বেশি ভালো লাগে।

jago

আটা বা ময়দা মাখার সঠিক নিয়ম

রুটি নরম রাখার প্রথম ধাপ হলো আটা মাখার পদ্ধতি। আটা মাখার সময় সবসময় হালকা গরম পানি ব্যবহার করা উচিত। গরম পানিতে আটা ভালোভাবে ফুলে ওঠে এবং মিশ্রণটি নরম ও ইলাস্টিক হয়। এই কারণে রুটি সেঁকার পরেও তা সহজে শক্ত হয়ে যায় না। অন্যদিকে ঠান্ডা পানি দিয়ে আটা মাখলে রুটি তুলনামূলক শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই রুটির নরমত্ব ধরে রাখতে পানি নির্বাচনে সচেতন থাকা জরুরি।

jago

ঘি বা তেল মেশানো

আটা মাখার সময় ১-২ চা চামচ ঘি বা তেল মিশিয়ে নিলে রুটির গুণমান অনেক বেড়ে যায়। ঘি বা তেল আটার ভেতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে রুটি সহজে শুকিয়ে শক্ত হয়ে যায় না। এটি শুধু রুটিকে নরম রাখে না, বরং রুটির স্বাদও বাড়িয়ে দেয়। অনেক সময় রুটির গন্ধ ও টেক্সচার আরও ভালো হয়, যা খাওয়ার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে।

দুধ দিয়ে আটা মাখার কৌশল

আরও নরম রুটি পেতে চাইলে পানি ও সামান্য দুধের মিশ্রণ দিয়ে আটা মাখা যেতে পারে। দুধে থাকা প্রাকৃতিক ফ্যাট ও প্রোটিন রুটিকে দীর্ঘসময় আর্দ্র ও নরম রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা ভ্রমণের জন্য রুটি তৈরি করেন, তাদের জন্য এই পদ্ধতি সাহায্য করবে। এতে রুটি অনেক সময় পরেও খেতে নরম ও তাজা লাগে।

সঠিক বিশ্রাম দেওয়া জরুরি

আটা মাখার পর সেটিকে অন্তত ১৫-২০ মিনিট ঢেকে রেখে বিশ্রাম দেওয়া উচিত। এতে আটা আরও নরম হয় এবং গ্লুটেন ভালোভাবে সেট হয়ে যায়, যা রুটিকে তুলতুলে ও নরম করে।

jago

ভাজার সময়ের কৌশল

রুটি বেশি শুকিয়ে গেলে সেটিও শক্ত হয়ে যায়। তাই মাঝারি আঁচে রুটি ভেজে নেওয়া উচিত। অতিরিক্ত তাপে রুটি দ্রুত শুকিয়ে যায়, ফলে নরমভাব নষ্ট হয়ে যায়। রুটি ভাজার সময় সমানভাবে তাপ দেওয়া জরুরি।

সংরক্ষণের সঠিক উপায়

যদি রুটি আগে থেকে বানিয়ে রাখতে হয়, তাহলে তা পরিষ্কার কাপড়ে মুড়ে ঢেকে রাখা উচিত। এতে রুটির ভেতরের আর্দ্রতা ধরে থাকে এবং দ্রুত শুকিয়ে যায় না। চাইলে এয়ারটাইট কনটেইনারেও রাখা যেতে পারে।

রুটি নরম রাখা কোনো কঠিন কাজ নয়, বরং সঠিক কৌশল জানলেই এটি খুব সহজে করা যায়। কয়েকটি ছোট পরিবর্তনই রুটিকে নরম ও সুস্বাদু রাখতে সাহায্য করে।

সূত্র: দ্য কিচেন, এনডিটিভি ফুড

এসএকেওয়াই