Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মৌলভীবাজারে অটোরিকশা-মাইক্রোবাস চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশাচালক ও মাইক্রোবাসচালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।...
Homeলিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে আব্দুল্লাহ আল-রাইয়ান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) রাতে খিলগাঁওয়ের এম-ব্লকের একটি বাসায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ মে) ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম বলেন, সোমবার রাত ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তিনি বলেন, স্বজনদের মুখে জানা যায়, শিশুটির মা আইরিন নাহার লিফটে সাততলায় ওঠার সময় শিশুটিকে সঙ্গে নিয়েছিলেন। ছয়তলায় গিয়ে তিনি দেখতে পান- পাশে শিশুটি নেই। এরপর অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে লিফটের ফাঁকা স্থানে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই ফখরুল ইসলাম আরও বলেন, নিহত শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত শিশু রাইয়ানের বাবার নাম দুদু মিয়া। তারা খিলগাঁও এম-ব্লকের ৮ নম্বর সড়কের ৪৬ নম্বর বাসায় থাকতো। দুদু মিয়া ওই বাসার কেয়ারটেকার ও লিফটম্যান। তাদের গ্রামের বাড়ি রংপুরের জানপুর মমিনপুর এলাকায়।

কাজী আল-আমিন/বিএ