Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যেখানে আজও জীবন্ত অবিসংবাদিত নেতা শেরে বাংলার স্মৃতি

বরিশালের চাখারে এখনও যেন জীবন্ত শেরে বাংলার স্মৃতি। পুরোনো বসতভিটার আঙিনা, ব্যবহৃত আসবাব, দুর্লভ আলোকচিত্র আর ইতিহাসের নীরব সাক্ষ্য বহন করা সংগ্রহশালা দেখতে প্রতিদিনই...
Homeশাহ আলী মাজারে হামলা-চুরি, অজ্ঞাত ১৫০ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা

শাহ আলী মাজারে হামলা-চুরি, অজ্ঞাত ১৫০ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলা ও টাকা চুরির ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত জামায়াত ইসলামীর ১০০-১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।

তিনি বলেন, মামলা রুজু হয়েছে। এ হামলার ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন- মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।

গ্রেফতার তিনজনের মধ্যে রাসেল ও আজম এজাহারভুক্ত এবং আরমান দেওয়ান অজ্ঞাত আসামি।

এজাহারে বাদী রেসমি বেগম জানান, তিনি শাহ আলীর মাজারে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে জিয়ারত করেন। গত ১৪ মে দিবাগত রাতে মাজার জিয়ারত ও মানতের সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মাজারে ঢুকে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা করে।

হামলাকারীরা মাজারের ভক্তদের গুরুতর জখম করে এবং মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে ও মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

বাদী জানান, তিনি হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক আসামি লাঠি দিয়ে তাকে আঘাত করে।

হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকার মতো চুরি করে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

টিটি/এনএইচআর