বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব
পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে ৩১ মে থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব।
ইরাকে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের হামলা
উত্তর ইরাকে অবস্থানরত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ইরানের বিপ্লবী বাহিনী হামলা চালিয়েছে।
অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে না ইরান
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না এবং ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না।
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক দুর্ঘটনার নেপথ্যে ইরান-মার্কিন যুদ্ধ!
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রাসায়নিক দুর্ঘটনার জন্য দায়ী সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানটি এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ তৈরি করে থাকে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতিরিক্ত চাহিদা পূরণের চাপ সামাল দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির একটি রাসায়নিক ট্যাংক ফেটে যাওয়ার পর বিস্ফোরণের আশঙ্কায় প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
আইএমএফের ঋণ পাওয়ার পর জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি কমানো এবং ব্যয় পুনরুদ্ধারের লক্ষ্যে শ্রীলঙ্কা রোববার জ্বালানির দাম সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে।
কাজাখস্তানে পারমাণবিক স্থাপনা বানাচ্ছে রাশিয়া, ব্যয় ১৬ বিলিয়ন ডলার
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কাজাখস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া। এই চুক্তির আওতায় কাজাখস্তানে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে।
ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
ত্রিমুখী ক্ষমতাসম্পন্ন নতুন ধরনের একটি ক্যানসারবিরোধী ইনজেকশন রোগীদের শরীরের টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। চিকিৎসকরা এই ফলাফলকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন। এটি ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা, পরিস্থিতি ‘খুবই নাজুক’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ ইসলামি।
রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত
ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান এলাকায় রুশ বাহিনীর বিভিন্ন গ্রুপের অভিযানে প্রায় ১ হাজার ৩২০ জন ইউক্রেনীয় সেনাসদস্য নিহত বা হতাহত হয়েছে। শনিবার (৩০ মে) রুশ বার্তা সংস্থা তাস প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে ২৮ জাহাজ
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে ২৮টি জাহাজ নিরাপদে চলাচল করেছে।
এমএসএম

