Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আইএমএফের ঋণ পাওয়ার পর জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি কমানো এবং ব্যয় পুনরুদ্ধারের লক্ষ্যে শ্রীলঙ্কা রোববার জ্বালানির দাম সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। রাষ্ট্রীয়...
Homeসব জল্পনার অবসান, মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল

সব জল্পনার অবসান, মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল

অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। একের-পর এক দলগুলো তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেও দেরি করছিলো বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এবার সেই অপেক্ষা শেষ হয়েছে। লিওনেল মেসিকে নিয়েই ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

গত সপ্তাহে ইন্টার মিয়ামির হয়ে খেলতে নেমে চোট পান মেসি। এরপর শঙ্কা তৈরি হয় বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দলটির অধিনায়ক মেসি।

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। সেই আসরে তিনি ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছিলেন।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা প্রথমে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে। এরপর দলটি নিজেদের বেস ক্যাম্প কানসাস সিটিতে যাবে।

‘লা আলবিসেলেস্তে’ গ্রুপ ‘জে’-তে রয়েছে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রিয়া ও জর্ডান।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

আইএন