Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শ্রেণিকক্ষে ‘অন্তরঙ্গ’ টিকটকের অভিযোগে জবির দুই শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি শ্রেণিকক্ষে অন্তরঙ্গ অবস্থায় টিকটক করার অভিযোগে দুই নবীন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য...
Homeসোনা-রুপার ভরি কত আজ

সোনা-রুপার ভরি কত আজ

দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকার নিচে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার বেশি দামে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার বেশি।

গত ১৬ মে সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

এমএএস/জেএইচ/এমএস