Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি সোমবারই (২৫ মে) সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বর্তমানে ভারত সফরে থাকা রুবিও...

Here’s the latest.

Homeহজের সফরে নামাজ কসর করতে হবে?

হজের সফরে নামাজ কসর করতে হবে?

প্রশ্ন: হজের সফরে নামাজ কসর করতে হবে?

উত্তর: হজ বা ওমরাহ পালনকারী যদি হজ-ওমরাহর সফরে গিয়ে মক্কায় গিয়ে বা মদিনায় গিয়ে ১৫ দিন বা তার বেশি সময় অবস্থানের নিয়ত করেন তাহলে তিনি ওই শহরে মুকিম গণ্য হবেন এবং মুকিমের মতোই পূর্ণ নামাজ আদায় করবেন, কসর করবেন না। আর তিনি যদি পনেরো দিনের কম সময় অবস্থানের নিয়ত করেন, তাহলে তিনি মুসাফির থাকবেন এবং একা নামাজ আদায় করলে নামাজ কসর করবেন অর্থাৎ চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজগুলো দুই রাকাত পড়বেন।

এ ক্ষেত্রে মক্কা ও মদিনায় অবস্থানের সময়কাল আলাদা করে হিসাব করতে হবে। হজ-ওমরাহ পালনকারী যদি সৌদি আরবে মোট পনেরো দিনের বেশি অবস্থানের নিয়ত করেন, তাহলে তিনি মুকিম গণ্য হবেন না। বরং মক্কায় গিয়ে একসাথে পনেরো দিন বা এর বেশি সময় অবস্থানের নিয়ত করলে মুকিম গণ্য হবেন এবং মদিনায় গিয়ে একসাথে পনেরো দিন বা এর বেশি সময় অবস্থানের নিয়ত করলে মুকিম গণ্য হবেন, অন্যথায় মুসাফির গণ্য হবেন।

মিনা, আরাফা ও মুজদালিফা মক্কার অন্তর্ভুক্ত। তাই হজ পালনকারী যদি মক্কায় হজের আগে ও পরে মোট পনোর দিন বা তার বেশি সময় অবস্থানের নিয়ত করেন, তাহলে তিনি হজের সময় মিনা, আরাফা ও মুজদালিফায়ও মুকিম থাকবেন এবং পূর্ণ নামাজ আদায় করবেন।

ওএফএফ