Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি সোমবারই (২৫ মে) সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বর্তমানে ভারত সফরে থাকা রুবিও...

Here’s the latest.

Homeইপিজেডে দুই লাখ টাকার জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

ইপিজেডে দুই লাখ টাকার জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় দুই লাখ টাকার জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (২৫ মে) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের লে. কমান্ডার (মিডিয়া) সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

সুমন আল মুকিত জানান, আকমল আলী ঘাট এলাকায় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এক হাজার ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ আট হাজার টাকা।

তিনি আরও জানান, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ তেল ও লুবওয়েলের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। একই সঙ্গে চোরাকারবারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

এমআরএএইচ/এমকেআর