Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এবার অনুশীলনে গিয়ে সতীর্থের সঙ্গে বিবাদে জড়ালেন নেইমার

কী হলো নেইমারের? বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই অসহিষ্ণু হয়ে উঠছেন ব্রাজিলিয়ান তারকা? কখনো দর্শকের সঙ্গে, কখনো প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন তিনি। এবার খোদ...
Homeহত্যা ও হত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন আপিলে বহাল

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন আপিলে বহাল

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে করা পৃথক দুই মামলায় জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৪ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট একটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৪ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল বরিশাল থেকে তাকে গ্রেফতার করে। এর আগে, ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট যাত্রাবাড়ীর পাকা রাস্তায় আন্দোলনে অংশ নেন আসাদুল। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলি তার বুকের ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই বছরই, অর্থাৎ ২০২৪ সালের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

এফএইচ/একিউএফ