Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeনেইমারের আর্জেন্টাইন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন!

নেইমারের আর্জেন্টাইন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন!

সতীর্থের গায়ে হাত তোলার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন নেইমার। তবে এবার নতুন করে হয়েছেন আরেক খবরের শিরোনাম। এবার গুঞ্জন ছড়িয়েছে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সফর ঘিরে। দেশটির জনপ্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের তার যোগ দেওয়ার গুঞ্জন পড়েছে।

বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে থাকা এই ব্রাজিলিয়ান তারকার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমর্থকদের মাঝে তা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

নেইমার সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানাতে সান লোরেঞ্জোর বিপক্ষে ম্যাচ খেলতে আর্জেন্টিনায় যান। তবে সফরের সময় তিনি যান বোকা জুনিয়র্সের ট্রেনিং কমপ্লেক্স কাসা আমারিল্লা এবং বিখ্যাত স্টেডিয়াম লা বোমবোনেরায়।

সেখানে ক্লাব কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং উপহার দেন দুটি বিশেষ জার্সি। যার একটি দেন ক্লাব সভাপতি ও কিংবদন্তি হুয়ান রোমান রিকুয়েলমি। জার্সি পরে নেইমারের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে বোকা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ। কোনো ট্রান্সফার আলোচনা হয়নি। তবুও নেইমারের মতো বড় তারকার নাম জড়ানোয় গুঞ্জন থামছে না।

এই সম্ভাবনাকে আরও উসকে দিচ্ছে তার ঘনিষ্ঠ মহল। লিয়েনার্দে পারেদেস আগেই নেইমারের সঙ্গে একই দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া সফরে নেইমার দেখা করেন আন্দের হেররেরার সঙ্গে, যিনি লা বোমবোনেরার আবহ সম্পর্কে ভালো জানেন।

এদিকে বোকা জুনিয়র্স দল গঠনে বড় পরিকল্পনা করছে। পাউলো দিবালার মতো তারকাদের দলে আনার চেষ্টা চলছে, লক্ষ্য আবার দক্ষিণ আমেরিকার শীর্ষে ফেরা কোপা এবং লিবের্তাদোরেস জয়।

আইএন