Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeচোর স্লোগান দিয়ে রাজের গায়ে কাদা মারলো লোকজন, শুভশ্রী বললেন, ‘গর্ব’

চোর স্লোগান দিয়ে রাজের গায়ে কাদা মারলো লোকজন, শুভশ্রী বললেন, ‘গর্ব’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন ব্যারাকপুর কেন্দ্রে চরম উত্তেজনার ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোট গণনাকেন্দ্রের বাইরে কিছু মানুষের প্রতিবাদের মুখে রাজ চক্রবর্তীর দিকে কাদা ছোড়া হয় এবং তাকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। এ সময় তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে কেন্দ্র ত্যাগ করেন।

একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পর রাজ চক্রবর্তীর গায়ে লাগা কাদা পরিষ্কার করছেন তার নিরাপত্তারক্ষীরা। পরে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে নীরব থাকেন।


রাজের বিপরীতে বিজেপির প্রার্থী হিসেবে লড়ে জয় পেয়েছেন কৌস্তুভ বাগচী

এবারের নির্বাচনে ব্যারাকপুর আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ চক্রবর্তী। তার বিপরীতে বিজেপির প্রার্থী হিসেবে লড়ে জয় পেয়েছেন কৌস্তুভ বাগচী।

ভোট গণনার সর্বশেষ পরিস্থিতিতে জানা গেছে, এই আসনে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচী। ফলে ফলাফল ঘিরে আরও উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।


স্ত্রী শুভশ্রীর সঙ্গে রাজ

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তবে এসব নিয়ে মুখ খুলেননি রাজ। এদিকে তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী মঙ্গলবার সকালে এক পোস্ট দিয়ে রাজকে তার ও তার পরিবারের ‌‘সুপারহিরো’ ও ‘গর্ব’ হিসেবে উল্লেখ করেছেন।

 

এলআইএ