Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeসন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নিহত

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সশস্ত্র গোষ্ঠী (এআরএ) প্রধান কমান্ডার নবী হোসেনের ছোট ভাই হেড মাঝি নুর কামাল দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) দুপুরে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত নুর কামাল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি-ব্লকের মোস্তাক আহমেদের ছেলে।

ক্যাম্প সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক আড়াইটার দিকে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী (এআরএ) গ্রুপের প্রধান নবী হোসেনের ভাই ক্যাম্প-৮ ইস্টের বি-ব্লকের হেড মাঝি নুর কামালকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে প্রথমে স্থানীয় একটি এনজিও পরিচালিত ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে বিকেলের দিকে তিনি মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম/এসআর/জেআইএম