Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeমৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, বিদ্যুৎ বিপর্যস্ত

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, বিদ্যুৎ বিপর্যস্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় গাছ পরে তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বিভিন্ন গ্রাম এলাকার মানুষ। বুধবার (৬ মে) রাত ৮টায় কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জ ও রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বুধবার রাত ৮টায় কালবৈশাখী তাণ্ডবে কমলগঞ্জের পতনউষার, মুন্সীবাজার রাজনগর উপজেলার কামারচাক ও কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪টি ইউনিয়নের কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

কামারচাক ইউনিয়নে রুহেল মিয়া বলেন, আমার ঘর কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। শুধু আমার না, আমাদের এলাকার অনেকের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু মানুষের ঘর ভেঙে গেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বুধবার রাতে পতনঊষার ইউনিয়নসহ কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কে বলেছি।

মাহিদুল ইসলাম/এনএইচআর/জেআইএম