Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতের পরেই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সন্ধ্যায় রাজভবন থেকে এ সম্পর্কিত...
Homeজেট ফুয়েলের দাম কমলো  

জেট ফুয়েলের দাম কমলো  

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৭ মে) নতুন দাম নির্ধারণ করা হয়।

বিইআরসি ঘোষিত নতুল মূল্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম  ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে।

আরও পড়ুন
দুই বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণ, বছরে সাশ্রয় ২০১ কোটি টাকা 
ইস্টার্ন রিফাইনারির ট্যাংকে এলো ক্রুড অয়েল, আজ চালু হতে পারে প্ল্যান্ট 

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম এক দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) থেকে কমিয়ে এক দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।  

নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।  

এর আগে গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে গত ৭ এপ্রিল আবারও বাড়ানো হয় জেট ফুয়েলের দাম।

এনএস/কেএসআর